হুইলচেয়ার বিতরণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সমাজসেবা কার্যালয়ে গতকাল সোমবার বিভিন্ন ইউনিয়নের ১৪ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আমীনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।