নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে উপজেলার ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে ৫১টি হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহিমা আক্তার প্রমুখ।