কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অবসরপ্রাপ্ত আনসার অ্যাডজুটেন্ট হুমায়ুন কবীর (৭০) গতকাল শুক্রবার সকালে বার্ধক্যজনিত রোগে ফেনীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের নিজ গ্রাম শিলরিতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দৈনিক সমকাল-এর ফেনী নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতনের বড় ভাই।