প্রখ্যাত গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ পালনের লক্ষ্যে একটি উদ্যাপন পর্ষদ গঠিত হয়েছে। গতকাল সোমবার উদ্যোক্তারা জানিয়েছেন, সিলেটে আগামী ১৪ ডিসেম্বর গণমনজয়ী এ শিল্পীর জন্মোৎসব পালন করা হবে।আয়োজকেরা জানান, উৎসব আয়োজনের জন্য কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমামকে আহ্বায়ক এবং মইনুদ্দিন আহমদ জালালকে সদস্য-সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন এবং সুমন কুমার দাশ।