হবিগঞ্জের বাহুবল উপজেলায় ধান রোপণের জন্য শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামের করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রূপা মিয়া, আবদুল হামিদ ও আবদুল আহাদ এবং জসিমউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।