রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের জলিলের ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন আহত হয়। রাত সাড়ে ১২টায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।