বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ১২ জুন থেকে উত্তরাঞ্চলে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। হিলি স্থলবন্দরে ট্যাংক-লরি মালিক সমিতির নামে পরিবহন থেকে ১৫০ টাকা হারে চাঁদা আদায়, হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি ও পরিবহন-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় সহসভাপতি কামরুল মোর্শেদ জানান, রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ উদ্যোগে উত্তরাঞ্চলে এই পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।