জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকায় গতকাল সোমবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসন সূত্রে জানা গেছে, অবরোধের পক্ষে ও বিপক্ষে গতকাল ১৮ দল ও ১৪-দলীয় জোট পৌর এলাকায় মিছিল ও সভা করার ঘোষণা দিলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর ১৪৪ ধারা জারি করেন। ক্ষেতলাল (জয়পুহাট) প্রতিনিধি