সাতক্ষীরায় ১৫ জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সবার বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামে। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে তারা বুধবার সকালে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক শিল্পনগরী এলাকায় নামে। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে খালেদুর রহমান নামের একজন রোহিঙ্গা দালাল রয়েছে।