আইডিএলসি গ্রুপ ছয় মাসের জন্য লিডসের (লাইভলিহুড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস) ১৫টি দুস্থ শিশুর অর্থায়নের দায়িত্ব নিয়েছে। এই অর্থায়নের আওতায় রয়েছে শিশুগুলোর জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবা। এ উপলক্ষে লিডসের কাছে একটি চেক হস্তান্তর করেছে আইডিএলসি। টিআরকে কনসালটেন্সি সার্ভিসেসের একটি সামাজিক সংগঠন লিডস। প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ শিশুদের এ সুবিধা দিচ্ছে সংগঠনটি। লিডস বর্তমানে ৫০টি শিশু নিয়ে ধানমন্ডিতে একটি কেন্দ্র পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।