জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সাম্প্রতিক ঘটনায় ১৫ জন বিশ্ববিদ্যালয় প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় প্রেসক্লাব।গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এ দাবি জানান। একই সঙ্গে তাঁরা এ ধরনের মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পেশাগত দায়িত্ব পালন করার কারণে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের এই আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।