চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে ১৭টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। নগর পুলিশ সিটি করপোরেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান চালায়। সরেজমিনে দেখা যায়, জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা শপিং কমপ্লেক্সের, পাশের সড়ক বিভাজক, সিডিএ অ্যাভিনিউয়ের জিইসি মোড় থেকে হোটেল পেনিনসুলা পর্যন্ত বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে কোতোয়ালি, চকবাজার, পাঁচলাইশ ও খুলশী থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর লোকজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।