পাবনার ঈশ্বরদী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারিক মাহমুদ ওরফে সজিব মাহমুদকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে পাবনার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ হাসান ইমাম এ রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালে মাহমুদকে পাকশী বাঘইলের তাঁর ঘর থেকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে র্যাব।