২০ জন আহত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচাহানি গ্রামে একটি সড়ক নিয়ে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, সড়কটিকে কেন্দ্র করে গ্রামের হান্নান মিয়া ও তেরাব আলীর মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। শুক্রবার সড়কে মাটি ভরাট নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জগন্নাথপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।