২২১ জনের ২০০ জনই অকৃতকার্য!

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজ থেকে ২২১ জন পরীক্ষা দিয়ে ২০০ জনই ফেল করেছে। পাস করেছেন মাত্র ২১ জন।

এ কলেজে এবার পাসের হার মাত্র ৯ দশমিক ৫০। গতকাল রোববার ওই ফল ঘোষণা করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কলেজে দীর্ঘদিন ধরে আবশ্যিক বিষয়সহ কয়েকটি ঐচ্ছিক বিষয়ে শিক্ষক না থাকায় এ ফল বিপর্যয় হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।