চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ২০১৫ সালের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ভবনে জেলার পাঁচটি উপজেলার ২৪ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আলহাজ আলী বলেন, জেলা থেকে এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে বৃত্তি দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই ব্যাংক শাখার সহকারী মহাব্যবস্থাপক শিশ আহমেদ, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আলহাজ আলী, রোশদুল হক প্রমুখ।