২৫ মে কুষ্টিয়ায় সাগর-রুনি স্মৃতি বিতর্ক উৎসব

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ২৫ মে (শুক্রবার) কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ‘সাংবাদিক সাগর-রুনি স্মৃতি প্রথম এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব-২০১২’-এর আয়োজন করেছে। যুক্তিবাদী ও পরমতসহিষ্ণু সমাজ বিনির্মাণের লক্ষ্যে খুলনা বিভাগের ১২টি জেলার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। উৎসবে থাকবে শোভাযাত্রা, মডেল বিতর্ক, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য ০১৬১১৫৪১৫৬৬, ০১৯২৯৯০৯৯৭১, ০১৭৫৪৩৪৩৩৩৩ ও ০১৭২৭২২৪৫৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।