৩২ নম্বরে গেলেন কিম

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তাঁর সঙ্গে বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তাঁর সঙ্গে বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ বেলা সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর জাদুঘর পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে থাকা নানা নিদর্শন দেখছেন জিম ইয়ং কিম।

জাদুঘরে জিম ইয়ং কিমকে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে জাদুঘর ঘুরে দেখেন কিম। এ সময় দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন তিনি।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। ছবি: বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ

তিন দিনের সফরে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।