৪০৯ জন সহকারী শিক্ষা কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত

সরকার ৪০৯ জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণী) নিয়োগ দিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই ফল প্রকাশ করা হয়েছে।জানা যায়, ২০৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সরাসরি নিয়োগ পেয়েছেন। এ ছাড়া ২০৪ জন পদোন্নতির মাধ্যমে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন।