৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ কমল সাহা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ছনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত কমল সাহা নরসিংদীর হাজীপাড়া গ্রামের ললিত সাহার ছেলে।