৫০০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদীর ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা ঘেরাওয়ের সময় সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা করেছে পুলিশ৷ এতে গৌরনদীর পাঁচটি গ্রামের ৩৫ জনের নাম উল্লেখসহ প্রায় সাড়ে ৫০০ জনকে আসামি করা হয়েছে৷ এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷