শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদর থেকে ৫৫০ বস্তা এমওপি সার জব্দ করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের মৃধার ঘাট থেকে দুটি ট্রলারে থাকা এসব সার জব্দ করা হয়। এ সময় ট্রলারের শ্রমিক লুৎফর রহমান, আল আমিন প্রধানিয়া ও মোস্তফা ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গোসাইরহাট থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে এসব সার চাঁদপুর থেকে আনা হয়েছিল। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।