বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কাস্টমস গুদামে রাখা প্রায় ৬০ টন ভারতীয় রাসায়নিক সার পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্যে মজুদ করা এসব টিএসপি ও এমওপি সার পুড়িয়ে ফেলতে হবে। ২০০৫ সাল থেকে বিডিআর নওগাঁ ও জয়পুরহাট এলাকার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব সার আটক করে। পরে সেগুলো সান্তাহার কাস্টম গুদাম ও নওগাঁ বিডিআর ক্যাম্পে রাখা হয়। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সারগুলো এখন পুড়িয়ে ফেলতে হবে।