সিলেট বিভাগে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০০ জন। বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়।
এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৯০ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। আর সুস্থ হয়েছেন ১০৪ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৮২ জন, সুস্থ হয়েছেন ৭২০ জন। সুনামগঞ্জে শনাক্ত ১ হাজার ১৯২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮৬ জন ও মারা গেছেন ১১ জন। হবিগঞ্জে শনাক্ত ৯২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজারে শনাক্ত ৭০১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৭ জন এবং মারা গেছেন ৮ জন।