মানুষের সঙ্গে অযথা বাড়াবাড়ি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। গতকাল সোমবার দুপুরে নগর পুলিশের সম্মেলন কক্ষে পুলিশের মাসিক অপরাধ সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, টহল দেওয়ার সময় এবং থানায় আসা লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।
সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, দায়িত্ব পালনকালে মানুষের সঙ্গে অযথা বাড়াবাড়ি না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেছেন পুলিশ কমিশনার।