স্বাধীনতার মাস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘উদ্ভট বই উৎসব’ নামে বইমেলার। কয়েকটি প্রকাশনা সংস্থার বই নিয়ে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ‘উদ্ভটডটকম’ নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য সালেহ উদ্দিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলা চলবে।