‘খালেদার ওপর নির্যাতনের’ প্রতিবাদে সাদা দলের শিক্ষকদের মানববন্ধন

সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদের’ সময় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতের সমর্থক সাদা দলের শিক্ষকেরা। তাঁরা এর প্রতিবাদে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন।বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।সদরুল আমিন বলেন, খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন ও লাঞ্ছিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। শিক্ষকসমাজ সরকারের আচরণে মর্মাহত হয়েছে।