‘খালেদা জিয়া স্বাধীনতার পক্ষের লোক নন। তিনি জীবনে “পাক হানাদার বাহিনী” বলতে কোনো শব্দ উচ্চারণ করেননি।’ গতকাল রোববার মাদারীপুরে নিম্ন কুমার নদের খননকাজ উদ্বোধনের সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার সাবেক এক পাকিস্তানি জেনারেলের মৃত্যুর পর প্রধানমন্ত্রী হিসেবে শোকবার্তা পাঠিয়েছিলেন খালেদা জিয়া।’ এ সময় জেলা প্রশাসক নূর-উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান, শফিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।