‘ভর্তুকি দিয়ে হোক, আর ঋণ দিয়েই হোক, সরকার যেকোনো মূল্যে রাজশাহীর রেশমশিল্পকে বাঁচিয়ে তুলবে।’ রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (বারেউবো) কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় গতকাল মঙ্গলবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা বলেন।
বারেউবোর সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে বারেউবোর কর্মকর্তা-কর্মচারীদের ওই আলোচনা সভা হয়। তিনি বারেউবোর মহাপরিচালককে অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রেশমশিল্পকে লাভজনক করতে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।