
আনোয়ার ল্যান্ডমার্কের মেগা প্রকল্প এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ সাইট পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে আনোয়ার ল্যান্ডমার্কের প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাবস্টেশনের মাধ্যমে প্রকল্পের বাসিন্দা ও অন্যদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–সুবিধা দেওয়া হবে।
প্রায় ১০ বিঘা জমির ওপর আনোয়ার ল্যান্ডমার্কের কনডোমিনিয়াম প্রকল্পে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রায় ৪০০টি অ্যাপার্টমেন্ট হবে। সাইট পরিদর্শনের সময় আনোয়ার ল্যান্ডমার্কের সিইও মোহাম্মদ ফসিউল মাওলা ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।