
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক ও জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান, ঢাকার মহানগর দায়রা জজ আছাদুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম প্রমুখ বিচারকেরা।