গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে নদীপথে ভাসিয়ে আনা হয় বিভিন্ন প্রজাতির বাঁশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব ঘাটে বসে এসব বাঁশের বড় পাইকারি বাজার। বরাক, রেঙ্গুন, ডুলি, মুলি ও টেঙ্গরিসহ প্রায় ১২ থেকে ১৩ প্রজাতির বাঁশ এখানে আসে। এখান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এসব বাঁশ, যা মাচা, বেড়া, ঘর নির্মাণ ও নানা গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। বাঁশের এই বাণিজ্যকে ঘিরে প্রতিদিন ব্যস্ত সময় কাটে মাঝি, শ্রমিক, কারিগর ও ব্যবসায়ীদের। ছবিগুলো সম্প্রতি তারাব ঘাট থেকে তোলা।
