
নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। অনুষ্ঠানের শুরুতে কেক ও ফিতা কেটে রোবোটিক্স, মেকাট্রনিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মো. ওমর ফারুক। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, জোনায়েত আহমেদ, সুলতানা পারভীন ও সেলিনা বেগম উপস্থিত ছিলেন।