শুভসন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। অর্থনীতির কঠিন এ সময়ে গম আমদানি নিয়ে বাংলাদেশের নতুন দুশ্চিন্তা শুরু হয়েছে। শস্য রপ্তানির চুক্তির মেয়াদের শেষ সময়ে এসে রাশিয়ার শর্তারোপের ফলে এ সমস্যা শুরু হয়েছে। এ নিয়ে প্রতিবেদন আজ পাঠকপ্রিয়তা পেয়েছে। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয় নিয়ে আজ একাধিক প্রতিবেদন আছে। এ ছাড়া আছে বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ইউক্রেন থেকে নিরাপদে শস্য রপ্তানির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১৮ মার্চ। এই চুক্তি নবায়নে রাশিয়ার নতুন শর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাশিয়া বলেছে, শস্য চুক্তি নবায়ন করবে, যদি তার দেশের শস্য ও সার রপ্তানিতে বাধা দূর করা হয়। ফলে চুক্তি নবায়ন না হলে বেশি বিপদে পড়বে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...
হাসপাতালের শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনিয়া। বুকের ওপর রাখা মেহেদিরাঙা বাঁ হাতে ক্যানুলার ছিদ্রের পাশে জমে আছে রক্তকণা। স্বামী শামীম হোসেন মারা যাওয়ার পর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও খবরটি জানানো হয়নি তাঁকে। কিছুটা জ্ঞান ফিরলেই সোনিয়া বারবার স্বামীর খোঁজ করছেন। বিস্তারিত পড়ুন...
জাপানে সাত হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি দেশটি তাদের দ্বীপ পুনর্গণনা করেছে। এই গণনায় আগের চেয়ে সাত হাজারের বেশি নতুন দ্বীপের খোঁজ পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন...
২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। পরের মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেকও হয়ে যায় ওই সময়ে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়ামটির। কিন্তু ওই বছরেরই ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে যায় স্টেডিয়ামটি। বিস্তারিত পড়ুন...
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময়ই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। বিস্তারিত পড়ুন...