শুভ সকাল। আজ ৪ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের কানাডায় বাড়ি রয়েছে। ২০১৮ সালে আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার নামে বাড়িটি কেনা হয়। ২০২৩ সালে বাড়িটির মালিকানার অংশ থেকে আব্দুস সালামের নাম বাদ দিয়ে তাঁর এক ছেলের নাম দেওয়া হয়। পরে পুরো মালিকানা স্থানান্তর করা হয় তাঁর স্ত্রীর নামে। বিস্তারিত পড়ুন...
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে। বিস্তারিত পড়ুন...
ইংরেজিতে ‘উইন-উইন সিচুয়েশন’বলে একটা কথা আছে। আপনারা জানেন, এটা এমন এক পরিস্থিতি, যেখানে জড়িত সব পক্ষই সমানভাবে লাভবান হয়। সাধারণত যখন কোনো পদক্ষেপে সব পক্ষই তুষ্ট হয়, তখন আর তা বাস্তবায়নে কোনো দ্বিধাই থাকে না-‘এক ঢিলে সব পাখি কাত’। বিস্তারিত পড়ুন...
সিডনির আকাশে তখন সন্ধ্যা নেমেছে। গ্যালারিতে চলছিল গর্জন। দুই দলের দর্শক সংখ্যা হয়তো ছয় হাজার, কিন্তু লাল-সবুজের সমর্থকেরা যেভাবে দলকে উৎসাহিত করছিলেন, মনে হচ্ছিল গ্যালারিতে অন্তত ২০ হাজার প্রাণ একসঙ্গে জড়ো হয়েছে।
বিস্তারিত পড়ুন...
সামিয়া অথৈ বলেন, ‘...আমি একদমই আলতোভাবে তাঁকে চড় মারি। কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মেরেছেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সমানে একের পর এক মেরেছেন।’ বিস্তারিত পড়ুন...