
গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের নির্মাণ উপকরণ আরও সহজে পৌঁছে দিতে ভাইয়া গ্রুপের সঙ্গে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আকিজবশির গ্রুপ। গতকাল বুধবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে আকিজ সিরামিকস লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (সেলস) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিং লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) দেওয়ান মশিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
আকিজবশির গ্রুপের ‘এবিজি রয়েল ক্লাব’ লয়্যালটি প্রোগ্রামের আওতাধীন অংশীদারত্বের মাধ্যমে ভাইয়া গ্রুপের গ্রাহকদের এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এর আওতায় রয়েছে আকিজবশির গ্রুপের প্রিমিয়াম টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, গ্লাস, বোর্ড ও ডোরসহ আধুনিক নির্মাণের প্রয়োজনীয় বিভিন্ন নির্মাণ উপকরণ।
চুক্তির আওতায় ভাইয়া গ্রুপের গ্রাহকেরা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম এম্পোরিয়াম ‘সিলেকশনস’-এর বনানী ও বাংলামোটর শাখায় বিশেষ ছাড় ও সেবা পাবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।