সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের গত রোববার জারি করা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে পাঠকের আগ্রহ ব্যাপক। আজ প্রকাশিত একাধিক প্রতিবেদন এর প্রমাণ। ডেঙ্গু নিয়ে নাগরিক উৎকণ্ঠা-উদ্বেগের শেষ নেই। এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদনে পাঠকের আগ্রহও ছিল যথেষ্ট। এর পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিয়ে প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বেঁচে থাকলে মিলবে আজীবন, মারা গেলে সর্বোচ্চ ১৫ বছর

চাঁদাদাতাকে পেনশন দেওয়া শুরু হবে ৬০ বছর বয়সের পর। এরপর তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিন মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন। বিস্তারিত পড়ুন...

ডেঙ্গুতে শিশুদের অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে, যা ধারণা করাও কঠিন হচ্ছে

ডেঙ্গু নিয়ে চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে সোয়া দুই বছরের নাফিসা

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত প্রতি চারজনের একজন শিশু। চিকিৎসকেরাও বলছেন, এবার ডেঙ্গুতে শিশুদের শরীরে বিভিন্ন জটিলতা বেশি দেখা যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

এবার ইউক্রেনে বড় আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া

অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, কুপিয়াস্ক অঞ্চলে রাশিয়া এক লাখ কিংবা তার বেশি সেনা এবং প্রচুর পরিমাণে ভারী অস্ত্র ও সাঁজোয়া যান মোতায়েন করেছে

বিশাল কোনো আক্রমণে পরাজিত করার চেয়ে ধীরে ধীরে ইউক্রেনকে শক্তিহীন করতে এবং কিয়েভের প্রতি পশ্চিমাদের সমর্থনে বিভক্তি সৃষ্টি করতে চায় রাশিয়া। মস্কোর যুদ্ধ পরিকল্পনাকারীরা ভালো করেই জানেন, কখন কী করতে হবে। বিস্তারিত পড়ুন...

নেইমার সৌদি আরবে যা করতে পারবেন, যা পারবেন না

আল হিলালে চুক্তি সইয়ের পর ক্লাবটির সভাপতি ফাহাদ বিন নাফেলের সঙ্গে হাত মেলাচ্ছেন নেইমার

আল হিলালে সই করে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখতেই সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন। সে ভালো কথা। তবে সৌদি আরবের জীবনব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে শুরুর দিকে একটু কষ্টই হতে পারে নেইমারের। বিস্তারিত পড়ুন...

হানিমুনে কোথায় গেলেন ফারিণরা

বিয়ের আসরে বরের সঙ্গে ফারিণ

ফারিণ বলেন, ‘আমি এত দিন ধরে প্রেম করেছি। অনেক শান্তিতে ছিলাম। এখন বিয়ে হলো আমাদের। আমার চাওয়া, যত দিন বাঁচব, তত দিন যেন এমন শান্তিতেই জীবনটা পার করতে পারি। বিস্তারিত পড়ুন...