সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা, আগুনে পুড়ে যাওয়া প্রথম আলোর ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে হামলার বর্বরতার চিত্র। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার শুরু হওয়া প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এসে এই প্রদর্শনী দেখছেন। বৃহস্পতিবার তোলা কিছু ছবি নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে
