সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে মনে করি না, বাংলাদেশের সিদ্ধান্ত আমাদের চিন্তিত করে না: ইরানের রাষ্ট্রদূত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশ সরকার অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলেছে উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি বলেছেন, ‘তাই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আমাদের চিন্তিত করে না। আমরা মক্কা চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি মনে করি না।’ আজ বুধবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন।
বিস্তারিত পড়ুন...

৫৩ বছরে নয়টি বেতন স্কেল, কোন সময় বেতন কত ছিল

নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। গত সোমবার সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো–২০২৬ অনুমোদন করা হয়েছে। মূল বেতন, ভাতাসহ মোট চার ধাপে এ বেতনকাঠামো বাস্তবায়িত হবে। এটি গত জুলাই থেকে কার্যকর হবে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

কোলাজ প্রথম আলো

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেওয়া এক আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
বিস্তারিত পড়ুন....

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি, হৃদয়ের ইতিহাস

তাওহিদ হৃদয়। গতকাল ডাবল সেঞ্চুরি করার পর

গতকালই ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। বড় কিছু করবেন, ওই আশা তাই ছিল। আজ তা করেও ফেললেন তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনি ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন হৃদয়। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি এই ডানহাতি ব্যাটসম্যান।
বিস্তারিত পড়ুন....

গাজা নিয়ে সিনেমা থেকে ইউক্রেন, রাশিয়া ও দমন-পীড়নের গল্প, কী থাকছে এবারের ভেনিসে

‘ইঙ্ক’ সিনেমা দিয়ে পর্দা উঠবে ভেনিস উৎসবের। ছবি: আইএমডিবি

রবার্ট প্যাটিনসন, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজ, হাভিয়ের বারদেম—পরিচিত মুখের অভাব নেই। কিন্তু এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের বড় আকর্ষণ সম্ভবত কোনো তারকা নন। আলোচনার কেন্দ্রে এবার যুদ্ধ, রাজনীতি, ক্ষমতা আর অস্থির পৃথিবীর গল্প। আজ শুরু হতে যাওয়া পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
বিস্তারিত পড়ুন....