
দেশের অনেক এলাকাতে অপরিকল্পিত নগরায়ণ হয়েছে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, গ্রামগুলো নগরে পরিণত হচ্ছে, নগর মেগাসিটিতে পরিণত হচ্ছে। গ্রামকে গ্রামের মতো রাখতে হবে। সব জায়গাকে ঢাকা বানানো যাবে না।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এসব কথা বলেন। সেমিনারটি ছিল ‘জিওইনফরমেশন ফর আরবান প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রকল্প নিয়ে। এই যৌথ কারিগরি প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস।
নসরুল হামিদ বলেন, দেশে দ্রুত অবকাঠামো উন্নয়ন হচ্ছে। অনেকের ধারণা, গ্রামকে শহর বানাতে হবে। আসলে গ্রাম গ্রামই রাখতে হবে। গ্রামে শহরের সুবিধা পৌঁছাতে হবে। সব জায়গাকে ঢাকা বানিয়ে ফেলা যাবে না। সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, গাজীপুর এলাকায় নগরায়ণ ছড়িয়ে পড়েছে। নিচু জায়গা ভরাট করা হচ্ছে। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একসময় অনেক পুকুর ছিল, সেগুলো ভরাট করে প্লট করা হয়েছে।
বিগত দিনগুলোতে অনেক ক্ষতি হয়ে গেছে। পুরো দেশের বিশদ পরিকল্পনা থাকা দরকার। কোথায় কৃষিজমি হবে, কোথায় উন্নয়ন হবে, নদী–খালগুলো কেমন থাকবে। স্থানীয় সরকার বিভাগ সড়ক, অবকাঠামো করছে। তাদের নির্দিষ্ট করে দিতে হবে, কোথায় নগরায়ণ করা হবে।
বিগত দিনগুলোতে অনেক ক্ষতি হয়ে গেছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম সুউচ্চ ভবন করার জন্য উপযোগী এলাকা নয়, কিন্তু সেখানে উঁচু ভবন করা হয়েছে। এলজিইডি লোকজনের জমি, খেতখামারের ওপর দিয়ে সড়ক করেছে। বিগত দিনগুলোতে অনেক ক্ষতি হয়ে গেছে। পুরো দেশের বিশদ পরিকল্পনা থাকা দরকার। কোথায় কৃষিজমি হবে, কোথায় উন্নয়ন হবে, নদী–খালগুলো কেমন থাকবে। স্থানীয় সরকার বিভাগ সড়ক, অবকাঠামো করছে। তাদের নির্দিষ্ট করে দিতে হবে কোথায় নগরায়ণ করা হবে।
নগরায়ণ ও বড় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভূতাত্ত্বিক জরিপকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, বিশেষ করে বিদ্যুৎ প্রকল্পে পৌনে দুই শ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে ভূমি উন্নয়নে। জিওইনফরমেশন নেওয়ার পরে বোঝা গেল, লোকেশনটা ‘ভেরি ভালনারেবল’। তাই পূর্ণধারায় বড় উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে জিওইনফরমেশন নেওয়া প্রয়োজন। সেখানে আদৌ এমন প্রকল্প নেওয়া সম্ভব কি না।
নগরায়ণ ও বড় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভূতাত্ত্বিক জরিপকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, বিশেষ করে বিদ্যুৎ প্রকল্পে পৌনে দুই শ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে ভূমি উন্নয়নে। জিওইনফরমেশন নেওয়ার পরে বোঝা গেল, লোকেশনটা ‘ভেরি ভালনারেবল’।নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
বর্তমানে অপরিকল্পিত নগরায়ণকে বড় সমস্যা উল্লেখ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে নগরবাসীকে বিভিন্ন দুর্যোগের মুখে পড়তে হচ্ছে। ২০৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যার অর্ধেক নগরে বসবাস করবে। ভূতাত্ত্বিক তথ্য কাজে লাগিয়ে নগরায়ণ করতে হবে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক ও ‘জিওইনফরমেশন ফর আরবান প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রকল্পের পরিচালক মোহাম্মদ আশরাফুল কামাল। তাতে বলা হয়, প্রকল্পের আওতায় খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ফরিদপুর ও সাতক্ষীরা শহর ও এর আশপাশ এলাকার ভূপৃষ্ঠ ও ভূনিম্নস্থ মাটির বিস্তারিত ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ এবং অন্যান্য জরিপ করা হয়েছে। বিভিন্ন ভূতাত্ত্বিক, ভূপ্রকৌশল, অবকাঠামো উন্নয়ন উপযুক্ত মানচিত্রায়ণ, ত্রিমাত্রিক মডেল ও তথ্যভান্ডার প্রস্তুত করা হয়েছে। এসব তথ্য স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনার কাজে ব্যবহার করা যাবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ভেতরে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে। লবণাক্ততা, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। খুলনা, বরিশাল, সাতক্ষীরা দুর্যোগপ্রবণ এলাকা। এই ভূতাত্ত্বিক জরিপের তথ্য এসব এলাকার পরিকল্পনা করতে স্থানীয় সরকার বিভাগকে সহায়তা করবে।
সেমিনারে আরও বক্তব্য দেন গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার প্রমুখ।