সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: প্রথম আলো

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই। বিস্তারিত পড়ুন...

প্রচলিত রাজনীতিতে হতাশ মানুষ, বিশ্ব কি নতুন পথ খুঁজছে

রাজপথে তরুণেরাসহ সাধারণ মানুষের উল্লাস। বেলগ্রেড, সার্বিয়া, ২৫ অক্টোবর ২০২৬

সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে—ফ্রান্স, ভারত, ইতালি, আলবেনিয়া, স্পেন, সার্বিয়াসহ বিভিন্ন দেশে—একের পর এক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মূল দাবিদাওয়া নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ইউরোপজুড়ে নানা ধরনের উদ্বেগেরও সুর শোনা যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি

রাশিয়ার ট্যাংক বহর

ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন বলে সম্প্রতি ফাঁস হওয়া রুশ সরকারি নথিতে উঠে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এ গোপন নথি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি

বাংলাদেশের ফুটবলে আপাতত মন টিকছে না শুকি ইতোফুসার।

জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেনও না। বরং জানিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তাঁর সময় ফুরিয়ে আসছে। নাম শুকি ইতোফুসা। বিস্তারিত পড়ুন...

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

অভিনেতা সোহেল খান

অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বিস্তারিত পড়ুন...