শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নানা অনিয়মের খবরটি। পাশাপাশি মুক্তি পেয়ে হামাসের কর্মকাণ্ড নিয়ে এক ইসরায়েলি জিম্মির বিষোদ্গারের খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন কর্মকর্তা হিসেবে চাকরি করছেন উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়ার দুই ছেলে। চার মাস আগে সেকশন অফিসার পদে নিয়োগ পেয়েছেন তাঁর ছোট ছেলে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে উপাচার্যের নিজ জেলা নরসিংদীর অন্তত সাতজনের চাকরি হয়েছে। উপাচার্য তাঁর স্ত্রীর একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে এক বছর ভাড়া খাটিয়েছেন। বিস্তারিত পড়ুন...
লালমনিরহাটে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিলটি প্রায় তিন দশক আগে পুরোপুরি বিকল হয়ে যায়। নতুন করে সেখানে এই যন্ত্র নির্মাণ করা হয়েছে। গত সোমবার এটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে। শিগগিরই এর ব্যবহার শুরু হবে। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের হামলার সময় অন্যদের সঙ্গে জিম্মি হয়েছিলেন শোশান হারান, তাঁর মেয়ে ও দুই নাতিও। গাজায় ৫০ দিন জিম্মি থাকার পর মুক্তি পান তাঁরা। এ ঘটনা হারানের তিন বছর বয়সী নাতির ওপর কী প্রভাব ফেলেছিল, সে কথা স্মরণ করছিলেন তিনি। বিস্তারিত পড়ুন...
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাঁদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যাঁরা বিদেশি অপরাধী ও যাঁদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তাঁদের ‘ফাস্ট- ট্র্যাক’ (দ্রুত) পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বিস্তারিত পড়ুন...
চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় নাম উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৩৯ বছর বয়সী এই ফুটবলার গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। বিস্তারিত পড়ুন...