শুভসন্ধ্যা। আজ রবিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে সম্প্রতি মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে জানতে চেয়েছে ঢাকা। আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের আসন্ন নির্বাচনের প্রচারণাগুলোর ওপর নজর রাখলেই যেকোনো সাধারণ মানুষের মনে হতে পারে দেশটির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি মনসুর আব্বাস। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় তাঁকে সেভাবেই তুলে ধরা হচ্ছে। বিস্তারিত পড়ুন...
ছক্কার কদর সব সময়ই ছিল। এমনকি দেখেশুনে খেলার টেস্ট ক্রিকেটেও। ছক্কা মারতে গিয়ে আউট হলে দায় আপনার! তবে সফল হয়ে গেলে সাধারণত প্রশংসাই মেলে। তবে ওভার বাউন্ডারি নামে পরিচিত ছক্কার কদরটা টি–টুয়েন্টিতে একটু বেশিই। বিস্তারিত পড়ুন...
গত বছর সেপ্টেম্বরে হঠাৎ ২৫ বছরের সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন সংগীতশিল্পী তাহসান খান। আজ তাঁর জন্মবার্ষিকী। বর্তমানে কী করছেন এই গায়ক? কীভাবে সময় কাটছে? সেসব নিয়ে গতকাল হোয়াটসঅ্যাপে প্রথম আলোর মুখোমুখি হয়েছিলেন তিনি। বিস্তারিত পড়ুন...