সাংগঠনিক বিস্তার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী থানায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।
বুধবার রাতে ৬২ সদস্যের এ কমিটি অনুমোদন করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় নাগরিক কমিটি এরই মধ্যে জানিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করা হবে।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতির কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ ঘোষিত কমিটিসহ এখন পর্যন্ত দেশের ৩৩টি থানা ও উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকার ১৮টি থানায় কমিটি করা হয়েছে। অন্য ১৫টি থানা-উপজেলা ঢাকার বাইরের।