শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে অপর ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
রংপুর শহরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার নেপথ্য কারণ হিসেবে পুলিশ প্রথমে ধারণা করেছিল, এটা ডাকাতি। তবে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় তাঁদের। পুলিশের এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই শিক্ষকের স্বজনেরা। বিস্তারিত পড়ুন...
রাজপরিবারের সঙ্গে আপাতদৃষ্টিতে মীমাংসার অযোগ্য বিরোধ, বৈরী গণমাধ্যম এবং প্রকাশ্যে রাজপরিবারের সমালোচনা করায় ক্ষুব্ধ হওয়া ব্রিটিশ জনসাধারণের তোপের মুখে ২০২০ সালে ডিউক ও ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে চলে যান। সে সময় হ্যারি বিবিসিকে বলেছিলেন, ‘আমার সন্তানদের আমার জন্মভূমি দেখাতে পারব না—এটা সত্যিই খুব দুঃখজনক।’ বিস্তারিত পড়ুন...
কোন দলের বিপক্ষে খেলতে হবে, সেটি খেলোয়াড়েরা ঠিক করেন না। ক্রিকেট বোর্ডই ঠিক করে কখন কোন দলের সঙ্গে খেলা, কখন নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনাগ্রহে যেমন ২০০৩ সালের পর আর অস্ট্রেলিয়ায় গিয়ে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...
পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর পরিস্থিতি স্থিতিশীল হয়েছিল, ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। কিন্তু সেই স্বস্তির মধ্যেই তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যানসার। বিস্তারিত পড়ুন...