জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

বাণিজ্যসচিব এবং মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব পদে নতুন মুখ

বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্যসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।  
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গত মাসে অসুস্থ অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়। এখন নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব পদে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।