সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

উত্তরে কনকনে শীত, বিস্তৃতি বাড়তে পারে শৈত্যপ্রবাহের

শীতের সকালে কাজের জন্য গ্রাম থেকে শহরে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ। চব্বিশহাজারি এলাকা, রংপুর, ৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম

চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চলে। বুধবার থেকে পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারীর ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবারও এসব অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই শৈত্যপ্রবাহ রাজশাহী বিভাগের কিছু অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে। ফলে তীব্র শীতে ওই অঞ্চলের মানুষের ভোগান্তি বাড়বে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ সংকটময় মুহূর্তে, প্রয়োজন রাজনৈতিক মতৈক্য

বাংলাদেশ একটি সংকটময় মুহূর্তে আছে। ত্রুটিপূর্ণ হলেও একসময়ের প্রাণবন্ত গণতান্ত্রিক পরিবেশের এই দেশে শিগগিরই ক্ষমতাসীন সরকারের গ্রহণযোগ্য প্রতিপক্ষ ছাড়াই তৃতীয় একটি নির্বাচন হতে চলেছে। নিজের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান দেশে নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঝুঁকি বাড়াবে।
বিস্তারিত পড়ুন...

উত্তরায় তিন পুলিশের নেতৃত্বে ২০০ ভরি সোনা লুট

রাজধানীর উত্তরায় রাস্তা থেকে একজনকে তুলে নিয়ে তাঁর কাছ থেকে ২০০ ভরি সোনা লুটে নিয়েছেন দুর্বৃত্তরা

রাজধানীর উত্তরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ২০০ ভরি সোনা লুটের ঘটনায় পুলিশের তিন কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্তকারীরা। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। তাঁদের মধ্যে একজন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, ওই এসআইসহ পুলিশের আরও এক উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) নেতৃত্বে সোনা লুটের ঘটনাটি ঘটেছে।
বিস্তারিত পড়ুন...

গাজাকে ধুলায় মিশিয়ে দিলেও হামাসকে ধ্বংস করা সম্ভব নয়

গাজায় হামাসের সামরিক বাহিনী কাসসাম বিগ্রেডের সদস্যদের দিকে ফুল ছুড়ছেন এক ফিলিস্তিনি মা।

গত ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলা এবং এরপর গাজায় বেনিয়ামিন নেতানিয়াহুর ভয়ংকর জবাবের পরিপ্রেক্ষিতে বহুকাল ধরে অনুচ্চারিত কিছু বিষয় উচ্চারণ করা প্রয়োজন বলে মনে করি। প্রথমত, ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারবে না, এমনকি গাজাকে ধুলার সঙ্গে মিশিয়ে দিলেও না।
বিস্তারিত পড়ুন...

মেটাভার্সে কিশোরীকে ভার্চ্যুয়াল মাধ্যমে ‘দলবদ্ধ ধর্ষণ’, তদন্তে যুক্তরাজ্য পুলিশ

বিভিন্ন সময় মেটাভার্সে যৌন অপরাধের নানা খবর সামনে এসেছে

অনলাইন মেটাভার্সে ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম (ভিআর গেম) খেলার সময় ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের এক কিশোরী। ভার্চ্যুয়াল মাধ্যমে ওই ‘ধর্ষণের’ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। ভার্চ্যুয়াল মাধ্যমে ‘ধর্ষণের’ ঘটনার অভিযোগে বিশ্বে সম্ভবত এটাই প্রথম পুলিশি তদন্ত।
বিস্তারিত পড়ুন ...