চার হাসপাতাল ঘুরে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের আরআইসিইউতে মারা যায় শিশু সোহা মনি। গুরুতর ফুসফুস বা শ্বাসকষ্টের রোগীদের ভেন্টিলেটরসহ ফুসফুস কার্যক্ষম রাখার বিশেষ সুবিধা আছে এ কেন্দ্রে। কিন্তু প্রথমবার এখানে ভর্তির সুযোগ হয়নি। স্বজনেরা এখনো বিশ্বাস করতে পারছেন না হাসিখুশি বাচ্চাটি আর নেই। মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে নিয়ে শিশুটিকে দাফন করা হয়।