শুভ সকাল। আজ ১৩ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দেশে এখন বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকে। ডেঙ্গু ও সাধারণ জ্বরের রোগীর পথ্য হিসেবে বাড়তি চাহিদা থাকে মাল্টার। সরকার অবশ্য মাল্টা আমদানিতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। এতে মাল্টা আমদানিতে খরচ বাড়বে কেজিতে ১৫ টাকা। মোট শুল্ক-কর দাঁড়াবে কেজিতে ১১৬ টাকা। বাজারে মাল্টার দাম চড়া, কেজি ২৫০ থেকে ২৮০ টাকা। বিস্তারিত পড়ুন...
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। বিস্তারিত পড়ুন...
কালার রেভল্যুশন শব্দবন্ধ মূলত সোভিয়েত-উত্তর দেশগুলোর জন্য ব্যবহার করা হয়, যেখানে নির্বাচনে কারচুপির অভিযোগ থেকে আন্দোলনের সূত্রপাত ঘটে এবং পরবর্তী সময়ে শাসক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যাঁরা এই রেভল্যুশনগুলোকে কালার রেভল্যুশন বলে মনে করেন, তাঁরা বিশ্বাস করেন যে এই রেভল্যুশনগুলোর ক্ষেত্রে শাসক পরিবর্তনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিস্তারিত পড়ুন...
ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। সর্বশেষ ফিফটি করেছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬। বিস্তারিত পড়ুন...
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। তাঁর ব্যস্ততা বেড়েছে গানে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নীলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন...