শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ইরান আজ রোববার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত একটি পথ দিয়ে চলাচল করছিল। সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত পড়ুন...লিংক
বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ রোববার ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন সরকারের মৃত্যু হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিস্তারিত পড়ুন...লিংক
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...লিংক
আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, আলভারেজের অবিশ্বাস্য গোল, বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ১০ম অ্যাসিস্ট ও বিতর্কিত লাল কার্ড—এসবের সঙ্গে আলোচনায় মেসি–রেফারি বাকযুদ্ধও। ম্যাচের প্রথামার্ধে উত্তেজিত হয়ে রেফারিকে কী বলেছিলেন মেসি? বিস্তারিত পড়ুন...লিংক
নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা, সিরিজ। এগুলোর মধ্যে কী দেখছেন দেশের দর্শকেরা। বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে এখন সবচেয়ে বেশি দেখা পাঁচ সিনেমা ও সিরিজ নিয়ে এ প্রতিবেদন। বিস্তারিত পড়ুন...লিংক